1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সাপাহারে রাতের অন্ধকারে ফলন্ত আম গাছ কাটল দূর্বৃত্তরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৫৯ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে প্রায় ৮০ টি ফলন্ত আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার তিলনা বাজারপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিন এর পুত্র আমিনুল ইসলাম (৪৬) এর ১০ বছর মেয়াদী লিজ নেয়া ৮ বিঘা সম্পত্তির উপর লাগানো তিন বছর বয়সের প্রায় ৮০ টি ফলন্ত আম গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমিনুলের ছেলে শাহিন আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সাপাহার থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

বাগান মালিক আমিনুল ইসলাম বলেন, চেংকুড়ি গ্রামের মোজাম্মেল হকের কাছে থেকে ৩ বছর আগে ৮ বিঘা জমি প্রতি বিঘা ২৮ টাকা চুক্তিতে লিজ নিয়ে আম গাছগুলো নিরলস ভাবে পরিচর্যা করে আসছি। বর্তমানে এই বাগানের গাছগুলোতে আম আসতে শুরু করেছে। ঠিক এই সময়ে আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্য রাতের অন্ধকারে কে বা কাহারা প্রায় ৮০ টি ফলন্ত আম গাছ কেটে ফেলেছে। এর আগেও আমার বাগানের গাছ কেটে এবং একটি পুকুরে বিষ প্রয়োগ করে আমাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করেছে কে বা কাহারা জানি না। ঘটনাগুলো সুষ্টু তদন্ত করে আসল অপরাধী খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park