1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সাপাহারে যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীর অর্থদণ্ড

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অনুমোদহীন যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে ৪ জন ব্যবসায়ীর ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা সদরের মন্ডল মোড় এলাকায় ১ টি গোডাউনঘর, ১ টি বাসা বাড়ী সহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন। এই অভিযানে আজম আলীর গোডাউনঘর থেকে ৮৫০ বোতল, শাহাজান হোসেনের বাড়ীর খাটের নিচ থেকে ৮৬৪ বোতল, রুবেল স্টোর থেকে ৪৫ বোতল এবং রহমত স্টোর থেকে ১২ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এসময় রুবেল স্টোরের মালিক রুবেলকে ১০ হাজার, রহমত স্টোরের মানিক গোলাম রাব্বানীকে ১০ হাজার, আজম ভ্যারাটিস্টোরের মালিক আজম আলীকে ৩০ হাজার এবং শারমিন স্টোরের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরে জব্দ করা বোতলগুলো খঞ্জনপুর এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে ওই দিন সকালে উপজেলার আরিফ ডিজিটাল সেন্টার কে অনুমোদন ছাড়াই মানব দেহে রক্ত সঞ্চালন করার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন।

মোবাইল কোর্ট অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক শওকত আলী ও থানা পুলিশের উপ-পরিদর্শক সবুজ হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park