1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীর গোদাগাড়ী থেকে ০২ টি ওয়ান শুটার গান ও ১৪২ বোতল ফেন্সিডিলসহ অস্ত্র ব্যবসায়ী রাশিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

  • আপডেট সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

র‌্যাবের অভিযানে গোদাগাড়ী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ১৪২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর ছেলে রাশিকুল।

এলাকার সবাই জানে রাশিকুল ইসলাম (৩৫ ) রাজমিস্ত্রির কাজ করেন। কিন্তু তিনি যে এই পেশার আড়ালে অস্ত্রসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। এটা অজানা ছিল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর সদস্য শনিবার (২৫ মে) ভোর সাড়ে ৪টায় তাকে গ্রেফতার করেছে। আব্দুর রশিদের ছেলে ধৃত আসামী একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন রাজমিস্ত্র।

সে নিজ পেশার আাড়ালে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদ ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।

এরই পরিপ্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা দল ধৃত আসামীর গতিবিধির নজরদারী শুরু করে। গোয়েন্দা দল এটাও সনাক্ত করতে সক্ষম হয় যে, পাচারের পূর্বে ধৃত আসামী পার্শ্ববর্তী দেশ হতে অস্ত্র ও মাদক সংগ্রহ করে রাতে কিছু সময়ের জন্য তা মজুদ করে এবং দ্রুত সময়েরর মধ্যে অন্যান্য অস্ত্র ও মাদক কারবারীর মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়।

শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোদাগাড়[ী থানার বিদিরপুর গ্রামস্থ ধৃত আসামীর নিজ বসতবাড়ীতে একটি অপারেশন পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ০২টি ওয়ান শুটারগানসহ উক্ত আসামীকে হাতে-নাতে আটক করে। এই ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park