1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রকি হত্যা মামলার প্রধান আসামী রবিউল র‍্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১১৯ বার পঠিত
সারোয়ার সবুজ :-  গোদাগাড়ীর চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান আসামি রবিউলকে ঢাকার বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ( র‍্যাব) -৫।
১৭ মে ( শনিবার) বিকাল- ৫ টায় ঢাকা জেলার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‍্যাব। রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে হাসুয়া দিয়ে কুপিয়ে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামী রবিউল ইসলাম গোদাগাড়ীর আচুয়াভাটা এলাকার মৃত তাহসান মহুরীর ছেলে।
এসময় মোঃ রবিউল ইসলামের কাছ থেকে  জব্দকৃত আলামত হিসেবে মোবাইল ১টি, সীম ১টি, নগদ ৭শ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, নিহত ভিকটিম কাউসার আহমেদ রকি (২৫) পেশায় একজন অটো চালক। গত ১ এপ্রিল গোদাগাড়ী থানা এলাকার আচুয়াভাটা গ্রামে বাবার বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যায় রকি ।  এসময় আসামী মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৫) এর সাথে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে  আসামী তার বাড়ি থেকে ধারালো হাসুয়া নিয়ে প্রকাশ্য দিবালোকে ভিকটিমের ডান পায়ের উরুতে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের চিৎকারে আসামী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম এর অবস্থা আশংকাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন। এই নারকীয় ঘটনা ও হত্যাকান্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মর্মান্তিক এই ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপকভাবে সাড়া ফেলে। এই ঘটনায় গোদাগাড়ী থানায় নিহত ভিকটিম এর মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park