1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোহনপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

মোজাহার ইসলাম মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলার করিশা গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, গতকাল শনিবার সকালে সন্ত্রাসী কায়দায় জমিতে থাকা পানবরজ ৬০/৭০ জনের একটি সংঘবদ্ধ দল ভাংচুর করে দখলের চেষ্টা করে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, করিশা গ্রামের মৃত সুবিদ মোল্লার ছেলে আ: হামিদ মোল্লা (৮৩) মালিকানাধীন জমির ১৬ শতক তার দুই মেয়ে ফিরোজা বিবি ও মাজেদা বিবিকে হেবা দলিল করে দেন। দলিলে শর্ত ছিলো বাবার মৃত্যুর পরে মেয়েরা জমিটি দখল করতে পারবে। কিন্তু মেয়েরা বাবার শর্ত না মেনে বাবা বেঁচে থাকতেই জমির দখল নিতে চাই। এরপরে বাবা শর্ত ভঙ্গের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। এরপর আদালত জমিটিতে ১৪৪ ধারা জারি করেন। এর মধ্যেই এক মেয়ে মারা গেছেন।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জমিটি মেয়েরা অন্যত্র বিক্রির চেষ্টা করেন। দেশের পট পরিবর্তনের পর যাদের কাছে বিক্রি করা হয়েছে সে পক্ষের কতিপয় সন্ত্রাসী দেশিয় অস্ত্র দিয়ে জমির উপরে থাকা পানবরজ ভাংচুর করে নষ্ট করে দেয়। এঘটনায় দু-পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে আ:হামিদের ছেলে রাব্বানী বলেন, আমার বাবা জমি দুই বোনকে দান সূত্রে হেবা দলিল করে দেন। আমার এক বোন মারা গেলে আরেক বোন ও তার সন্তানেরা জমিটি শর্ত ভঙ্গ করে বিক্রি করে দেয়। এরপর যারা কিনেছেন তারা ১৪৪ ধারা ভঙ্গ করে জোর পূর্বক জমির দখলের চেষ্টা করেন। সন্ত্রাসীরা আমার বৃদ্ধ বাবাকে মারধর করেছে।এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন প্রাপ্তি সাপেক্ষে আদালতের নির্দেশ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park