1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোহনপুরে এক বৃদ্ধা মহিলাকে হত্যার চেষ্টা মামলায় ৪ আসামি গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

মোজাহার ইসলাম মোহনপুর প্রতিনিধি

রাজশাহী মোহনপুরে মাখনপুর গ্রামের এক বৃদ্ধা মহিলাকে হত্যার চেষ্টা মামলায় ৪ আসামী গ্রেফতার। থানার মামলা সূত্রে জানা যায়, বৃদ্ধার মেয়ে বাদী হয়ে মোহনপুর থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন, মামলার বাদীনি , আনজু আরা বিবি (৩৫) তিনি হলেন পবা উপজেলার বিলগোয়াল গ্রামের শফিকুল ইসলামের, স্ত্রী, গ্রামবাসী থানায় খবর দিলে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মোহনপুর থানার এস, আই জাহাঙ্গীর আলম বাবুল নামেরএক হত্যা চেষ্টাকারীকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় বাবুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি আরো

৩ জনের নাম উল্লেখ করেন।

হত্যা চেষ্টার( ১) আসামি মোঃ হানিফ ওরফে বাবু ( ৩২) পিতা মৃত, শামসুল আলম, মাতা হানিফা যে, জেলা রাজশাহী।(২) আসামি মোঃ জুবায়েল ইসলাম ( ২২) পিতা, মজিবুর রহমান, মাতা, নুরনাহার বেগম গ্রাম, মাখনপুর পশ্চিম পাড়া, থানা, মোহনপুর, জেলা রাজশাহী। (৩) আসামি সোহানুর রহমান (২১) পিতা, মো, রফিকুল ইসলাম, মাতা, সেলিনা বিবি, গ্রাম, মাখনপুর পশ্চিম পাড়া, থানা , মোহনপুর, জেলা রাজশাহী। (৪) আসামি মোঃ মিজানুর রহমান শ।হ, পিতা মোঃ দুলাল শাহ, গ্রাম, মাখনপুর পশ্চিম পাড়া, উপজেলা মোহনপুর, জেলা, রাজশাহী।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান তৎক্ষণিক ব্যবস্থা নিলে পুলিশ আসামিদের ধরতে সক্ষম হয়, , বৃদ্ধা মহিলাকে হত্যা চেষ্টা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার কালে বৃদ্ধা মহিলাকে গুরুতর আঘাত করা চাকু উদ্ধার করা হয়েছে। এর সাথে জব্দ করা হয়েছে লুন্ঠিত স্বর্ণালংকার। যার মূল্য ৭০০০০ টাকা, ৩৯৫০০০ হাজার নগদ টাকা। সর্বমোট ৪৬৫০০০ হাজার টাকা। এ বিষয়ে

মোহনপুর থানা ইনচার্জ ওসি হান্নান বলেন, হত্যা চেষ্টা মামলা হয়েছে এবং আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park