1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪৮১ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে গ্রাম্য সালিশের নামে ডেকে নিয়ে মোমেনা বেগম নামের এক বিধবা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে।

রোববার (১৫ জুন) রাত নয়টার দিকে উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দূর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।
সেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আয়নাল। সে আমগাছি এলাকার ওমর আলীর ছেলে। তিনি ঝালুকা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রার্থী।

ভুক্তভোগী মোমেনা বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার ১৩ বছরের মেয়ে ও আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো হয়। এর আমি প্রতিবাদ করলে আয়নালের অনুসারী বেলাল পরিকল্পিতভাবে আমাকে নিয়ে সালিশে বসে এবং আমার ছোট্ট মেয়েকে সালিসে ডেকে আনতে চাপ দেয় কিন্তু আমি মেয়েকে সালিশে আনতে রাজি না হওয়ায় আয়নালের নেতৃত্বে মৃত হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম(৪০)ও তার ছেলে শুভ (২০),মৃত নজের আলীর ছেলে আফজাল হোসেন(৩৮) এবং তার ছেলে সরল(২০) আমার চুলের মুঠি ধরে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করে। এসময় আমার মা এগিয়ে আসলে তাকেও মারপিট করে অভিযুক্তরা।আমার স্বামী প্রায় চার বছর আগে মারা গেছে। ছোট্ট মেয়ে ও মাকে নিয়ে আমার সংসার। মানুষের জমিতে কৃষি কাজ করে সংসার চালায়। বর্তমানে ওই প্রভাবশালীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে আমি জীবনের নিরাপত্তা চাই এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আয়নাল তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যার কোন ভিত্তি নেই।

এ ঘটনায় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো দরুল হুদা জানান, এধরণের অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park