1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ঘুষের এত এত অভিযোগ তারপরও বহাল তবিয়তে গোদাগাড়ীর সাব-রেজিস্টার

  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২২৫ বার পঠিত

               ফলোআপ

সারোয়ার সবুজ  :-এত এত অভিযোগ একই অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পরে আগের কর্মস্থল থেকে বদলি তারপরও গোদাগাড়ীর সাব-রেজিস্টার সাদেকুর রহমান ঘুষ বানিজ্য করেও স্ব-পদে চাকরি করছেন। অভিযোগ থাকলেও খতিয়ে দেখছেন না উর্ধতন কর্মকর্তারা। রহস্যজনকভাবে তিনি নিজ কর্স্থলেই আছেন বহাল তবিয়তে। বিগত ১৫ বছরে প্রতিটি অফিসে চলেছে লুটের দৌরাত্ম্য। আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার লুটপাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখলেও আড়ালে বাজছে ঘুষের দমামা। গোদাগাড়ীর মানুষের পকেট কেটে প্রতি মাসে ১২- ১৫ লক্ষ টাকার ঘুষ বানিজ্য হলেও অজ্ঞাত কারণে নড়েচড়ে বসতে হয়নি সাদেকুরকে।সব মিলিয়ে বছরে প্রায় ২.৫ কোটি টাকা ঘুষ নেন তিনি। যদিও ৫ আগস্ট এর আগে এই সংখ্যাটা ছিল দুই গুন তিন গুন।

২৭ সেপ্টেম্বর কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় গোদাগাড়ীর সাব-রেজিস্টারের ঘুষের খবর তুলে ধরা হয়। রেজিস্ট্রারের দলিল প্রতি সই করতে ১৪ শ টাকা, অফিস খরচ ৪ শ টাকা, দলিলের ভুলত্রুটি রেখে সই করতে ২০-৩০ হাজার টাকা এবং দলিলের সার্টিফাইড কপি তুলতে ৮ শ টাকা ঘুষ বানিজ্যের বিষয়ে খবর প্রকাশ হয়।এরই ধারাবাহিকতায় সাব-রেজিস্টারের অফিস স্টাফ সাংবাদিকদের বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাদা দাবির মৌখিক অভিযোগ করেন উপজেলা প্রশাসনের কাছে। কোন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে ইউএনও বলেন, সময়মত আমি তাকে ডেকে পাঠাবো।

উল্লেখ্য, গোদাগাড়ী সাব-রেজিস্টার সাদেকুর রহমানের পেশকার লাইলুন্নাহার ঘুষ নেওয়া বিষয়টি স্বীকার করেন।এবং বলেন আমাদের স্যার ৫ আগস্ট এর আগে ঘুষ খেয়েছেন কিন্তু এখন আর সে-রকম খাইনা আমরাও আগে খেয়েছি এখন আর খাইনা,এই প্রতিনিধির কাছে যার ভিডিও বক্তব্য সংরক্ষিত। এছাড়াও একজন সাংবাদিক নিজ নামে জমি রেজিষ্ট্রি করতে গিয়ে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হন। শর্ত অনুযায়ী মহুরিদের স্বীকারোক্তি এবং সেবাগ্রহীতার স্বীকারোক্তি গোপন রেখে খবরটি প্রকাশ হয়।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. সালাউদ্দিন বিশ্বাস বলেন, আমরা ঘুষ মুক্ত দেশ চাই, আমরা ঘুষ মুক্ত অফিস চাই , ঘুষের হাত থেকে রেহাই পেলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।দেশের অসহায় মানুষ ঘুষের ছোবল থেকে মুক্তি পাবে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, সাব-রেজিস্টারকে ডেকে সতর্ক করা হয়েছে। এখন সরকারি ফি ব্যাতিত আর একটি টাকাও সেবা গ্রহীতাদের কোথাও দেয়া লাগবে না। তবে আবারও যদি ঘুষের অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park