1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দুটি চাঞ্চল্যকর ছিনতাই মামলার আসামীকে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানার পুলিশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২১৮ বার পঠিত

জামি রহমান রাজশাহী অফিস : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় এলাকার মেহের চন্ডি ও পদ্মা আবাসিক এলাকায় চলতি মাসে সংঘঠিত দুটি চাঞ্চল্যকর ছিনতাই মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

চন্দ্রিমা থানার ওসি মাহবুব জানান, সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার অন্যতম আসামি শিহাবকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল।

গ্রেফতারকৃত শিহাবের বাড়ি শিরোইল কলোনি হাজরা পুকুর এলাকায়। গত ১৬ জানুয়ারি রাত দশটার দিকে পদ্মা আবাসিক এলাকার দুই নম্বর সড়কে একজন স্কুল শিক্ষিকার মোবাইল ফোন ও টাকা সহ গুরুত্বপূর্ণ জিনিস ছিনতাই করে শিহাব সহ তার সহযোগীরা।

এর আগে চন্দ্রিমা থানা পুলিশ নগরীর অপর কুখ্যাত ছিনতাইকারী ইমনকে ভদ্রা এলাকা থেকে গ্রেফতার করে। এর নিকট থেকেও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ইমনের বাড়ি রাজপাড়া থানা এলাকার বহরমপুরে। ইমন গত ১৬ ডিসেম্বর বিকেলে মেহের চন্ডি এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার মোবাইল ও টাকা ছিনতাই করে। শিক্ষিকার উপর হানা দেয়ার সময় উক্ত শিক্ষিকার স্বামী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যও তার সঙ্গে ছিলেন।

বেশ কিছুদিন থেকে রাজশাহী নগরজুড়ে একের পর এক ছিনতাই ঘটনা বেড়ে যাওয়ায় নাগরিক জীবন চরম হুমকি গ্রস্থ হয়ে পড়ে। দিনে রাতে সব সময় রিকশা আরোহী নারীরা থাকেন সন্ত্রস্ত। সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা এমন আতঙ্ক সর্বত্র।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park