1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ী থেকে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন সহ একজনকে আটক করেছে ডিবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার পঠিত

গোদাগাড়ী প্রতিনিধি:- রাজশাহীতে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের দুই কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজুল ইসলাম মহানগরের শাহমখদুম থানার সুজানগর পবাপাড়া মহল্লার সানোয়ার হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নিজের কার্যালয় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

তিনি জানান, সিরাজুল ইসলাম ও ওমর ফারুক (৩৮) নামে আরেক ব্যক্তি হেরোইনগুলো নিয়ে ছয়ঘাটি মোড়ে অপেক্ষা করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় ওমর ফারুক পালিয়ে যান। আর দুই কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ধরা পড়েন।

এসপি আরও জানান, এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামি ওমর ফারুকের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটায়। তার বাবার নাম নজরুল ইসলাম। ওমর ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park