1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ী মডেল থানা পুলিশের অভিযানে১৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার -১,

  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৬২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাদিপুর এলাকায় গত মঙ্গলবার রাত ৯.৩০ টায় একজন মাদককারবারিকে ১৩৫ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃডালিম রেজা (৩০)। মোঃ ডালিম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের মোঃ তুফানীর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃরফিকুল ইসলাম ও ফোর্স-সহ গত মঙ্গলবার রাত ০৯:৩০ টায় গোদাগাড়ী থানাার উজানপাড়া বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার কাদিপুর গ্রামস্থ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের এমএসবি ইটভাটা সংলগ্ন জনৈক মোঃ রবিউল ইসলাম রবি, পিতাঃ মৃত কালুমদ্দিন-এর বাড়ির উত্তরপার্শ্বের ইটের দেওয়াল সংলগ্ন ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশে গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানার নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম ও ফোর্স-সহ গতকাল
রাত ০৯:৩০ টায় অভিযান পরিচালনা করে।

এতে গোদাগাড়ী মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯:৪৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ অভিযুক্ত মোঃ ডালিম রেজা-এর দেখানো মতে পাঁচটি চটের বস্তায় রক্ষিত পলিথিনের ভিতর পোটলা করা স্কচটেপ দ্বারা মোড়ানো ১৩৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত মোঃ ডালিম রেজার বিরুদ্ধে ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park