1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে ০৫ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব’কে গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭৮ বার পঠিত

সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক রাজশাহীর গোদাগাড়ীর দূর্গম চর হনুমন্তনগর হতে ০৫ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব’কে গ্রেফতার।

২১ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় রাত্রী-০৪.১৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নস্থ চর হনুমন্তনগর নামক এলাকায় সিপিএসসি, র‌্যাব-৫ অপারেশন পরিচালনা করে হেরোইন-০৫ কেজি ২০০ গ্রাম, মোবাইল-০১টি, সীম-০১ টি, নগদ-১,১০,০০০/-টাকা উদ্ধার করেন এবং মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব (৪৪), পিতা-গিয়াস উদ্দিন ও মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব এর ছোট ছেলে, উভয় সাং-চরহনুমন্তনগর, ইউপি-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে আটক করা হয়।

রাজশাহীর গোদাগাড়ী ও এর সংলগ্ন পদ্মার ওপারে প্রত্যন্ত চর অঞ্চলগুলো হেরোইন পাচারের একটি বড় রুট হিসেব ব্যবহৃত হয়। একারণে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল এই এলাকাগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির আওতায় রাখে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে ২০/১২/২০২৩ তারিখ গোদাগাড়ীর চর হনুমন্তনগরে হেরোইন এর একটি বড় চালান পাচার করবে মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব নামের একজন ব্যক্তি। আরো জানা যায় তিনি গত রাতে পদ্মা নদীর সীমন্তবর্তী এলাকায় অবস্থান করছিল এবং গত রাতে কোন এক সময়ে সীমান্তের ওপার হতে বিপুল পরিমাণ হেরোইন পাচারের উদ্দেশ্যে তার বাড়ীতে নিয়ে এসেছে। এই তথ্য প্রাপ্তির সাথে সাথে র‌্যাব-৫, সিপিএসসির আভিযানিক দল দুইটি ভাগে বিভক্ত হয়ে প্রায় দুই ঘন্টা নৌকাযোগে পদ্মা নদী পার হয়ে চর হনুমন্তনগরে পৌছায়। পরবর্তীতে আভিযানিক দল প্রায় এক ঘন্টা পায়ে হেটে আটককৃত মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব এর বাড়ীর এলাকায় পৌছে তার বাড়ী সনাক্ত করে। নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে আভিযানিক দল তাকে এবং তার ছোট ছেলে কে আটক করে হেরোইন এর চালান সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত ব্যক্তি, তার বসতবাড়ীর ভিতরে অবস্থিত বাথরুমের ভিতর গোখাদ্যসহ বিভিন্ন মালামাল রাখার আড়ালে কীটনাশক স্প্রে মেশিনের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২০০ গ্রাম হেরোইন বের করে দেয়। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের সময় কাজিম উদ্দিন @ তৈয়ব তার বাড়ীর দক্ষিণে অবস্থিত তার খড়ের বড় স্তূপের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ০৫ কেজি হেরোইন বের করে দেয়। এরই সাথে তার বাড়ী তল্লাশীর সময় তার একটি বাংলাদেশী পাসপোর্ট ও একটি ছোট ডায়েরী পাওয়া যায়, যার ভিতরে তার মাদকের বিভিন্ন চালান সম্পর্কে আরো বিস্তারিত কিছু তথ্য লিখিত অবস্থায় সংরক্ষিত আছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব এবং তার ছোট ছেলে সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। আটককৃত কাজিম উদ্দিন @ তৈয়ব এর মাদকের চালান সংগ্রহ করার বাইরেও মাদক সংক্রান্ত সকল ধরণের হিসাব-নিকাশ অর্থাৎ একাউন্টেন্ট এর কাজ করত তার ছোট ছেলে। এই চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে বিপুর পরিমাণ হেরোইন চোরাচালান করে থাকে। এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় বিপুল পরিমান মাদক সরবরাহ করেছে বলে তথ্য দেয়। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই রকম অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। আসামীর বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park