1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে বিশ লাখ টাকার হেরোইনসহ শীর্ষ মাদক সম্রাট রকিবুরকে গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭৭ বার পঠিত

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বিশ লাখ টাকার হেরোইনসহ শীর্ষ
মাদক সম্রাট রকিবুরকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

ঘটনাসূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন পৌর এলাকার

রেলবাজার পদ্মা নদীর ঘাট সংলগ্ন রকিবুরের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হিরোইনসহ ২জনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃত হলেন- গোদাগাড়ী পৌরসভার ৪নম্বর ওয়ার্ড বারুইপাড়া গ্রামের মৃত আব্দুল জাব্বার এর ছেলে মোঃ রকিবুর ইসলাম (৪৭) ও বরিশালের মোঃ মাহবুব ইসলাম।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, রকিবুরের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত আব্দুল জাব্বার এর ছেলে মোঃ রকিবুর ইসলামকে হিরোইনসহ গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে প্রায় ২০ লাখ টাকার ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।

রকিবুর ইসলাম রাজশাহীর গোদাগাড়ীর অন্যতম শীর্ষ মাদক সম্রাট। রাজধানী ঢাকায় আছে তার আলিশান বাড়ি, বিলাসবহুল গাড়ি, গোদাগাড়ীতে আছে তার দুইটি কোটি টাকার বাড়ি, বড় দালান মার্কেট তার আছে দুইটি বিবাহিত স্ত্রী একটি ঢাকায়, আরেকটি থাকে গোদাগাড়ীতে। এই মাদক সম্রাট রকিবুরের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চলে তার মাদকের ব্যাবসা। তিনি বহুদিন যাবত আইনের চোখ ফাকি দিয়ে চালিয়ে যাচ্ছিল তার মাদকের রমরমা ব্যবসা। অবশেষে তিনি হিরোইনসহ ধরা পরলো গোদাগাড়ী থানা পুলিশের জালে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park