1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে তিন’শ গ্রাম হেরোইনসহ আটক এক

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯৮ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে তিন’শ গ্রাম হেরোইনসহ একরামুল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সাহাব্দীপুর এলাকার নুরী ব্রিকস ফিল্ডের সামনে থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, গোদাগাড়ী পৌর এলাকার বারুইপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ একরামুল (৪৩)।
ঘটনাসূত্রে জানা যায়, গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র)মোঃ আমানউল্লাহ সঙ্গীয় ফোর্স-সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী মাটিকাটা ইউপির সাহাব্দীপুর হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশে নুরী ব্রিকস্ ফিল্ডের সামনে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এক ব্যক্তি এরই ধারাবাহিকতায় সে এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ,এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি খাকি রঙের শপিং ব্যাগ থেকে তিনটি প্যাকেটে মোড়ানো ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park