1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে গাঁজা সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৫৮ বার পঠিত
প্রেস বিজ্ঞপ্তি:-
রাজশাহীর গোদাগাড়ীতে গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। ২৮ এপ্রিল রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চৌদুয়ার নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোছাঃ তাজেলা বেওয়া (৫৮), স্বামী-মৃত মতিউর রহমান, সাং-চৌদুয়ার, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চৌদুয়ার নামক এলাকায় এক জন মহিলা মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারি ভাবে বিক্রয় করে আসছে।
পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ গভীর রাতে একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং বসতবাড়ী তল্লাশী করে ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের বসত বাড়ী থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা পুড়িয়া বা পাইকারিভাবেও বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park