1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইয়াবা সহ গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩১৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী রাজশাহী :- গোদাগাড়ী উপজেলার বাসুদেব পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান বাপ্পি (৩০) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। মোটরসাইকেল যোগে পালানোর সময় ঐ ইউনিয়নের ডোমকুলী এলাকার ফয়সাল আহমেদের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২৪ আগস্ট (রবিবার) রাত ১:৩০ মিনিটে উপজেলার ডোমকুলি এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করেন গোদাগাড়ী থানা পুলিশ। এসময় সাথে থাকা অপর একজন আসামি পালিয়ে যায়।

মোঃ নুরুজ্জামান (বাপ্পি) উপজেলার পাহাড়পুর নামাজ গ্রাম এলাকার আসাদুজ্জামানের ছেলে। বাপ্পি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাসুদেবপুর ইউনিয়ন শাখার সভাপতি। বাপ্পি ঐ ইউনিয়নের বিএনপি নেতাদের ছত্রছায়ায় ব্যবসা পরিচালা করতেন বলে জানা যায়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন জানান, আসামীরা মোটরসাইকেল যোগে পালানোর সময় ডোমকুলী এলাকার ফয়সাল আহমেদের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামির কাছ থেকে আমরা ৩৫ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করেছি। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park