1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে আদিবাসী গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলায় আটক – ১

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬৯ বার পঠিত

সারোয়ার সবুজ-:রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ১ যুবককে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। ঐ যুবকের নাম খাইরুল বাদশা ওরফে কটা (৪০)। সংসার জীবনে বাদশা ৪ সন্তানের জনক। আসামী খাইরুল বাদশা উপজেলার মোহনপুর ইউনিয়নের দ্বিগরাম ঘুন্টি গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে। বাদশা মুসলিম পরিবারের সন্তান।
ভুক্তভোগী চামেলি রাণীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। যার নং মামলা নং ০৯।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ সেপ্টেম্বর ( রবিবার) দুপুরে তাকে গোদাগাড়ী থেকে গ্রেফতার করা হয়।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গত ১ সেপ্টেম্বর খাইরুল বাদশা ঐ গৃহবধুকে নিয়ে গ্রামের পাশে হরিপুর মাঠ ব্রিজের নিচে যায়। এসময় বিবস্ত্র অবস্থায় দফরপুর গ্রামের লোকজন দেখতে পাই। প্রতক্ষদর্শীরা এগিয়ে গেলে তাদের কিল ঘুষি মেরে তার ব্যবহুত মোটর সাইকেল ও এন্ড্রয়েড ফোন ফেলে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন ভিকটিম চামেলি রানীকে উদ্ধার করে গ্রামপুলিশের জিম্মায় রাখেন। পরের দিন ২ সেপ্টেম্বর এলাকার মেম্বার ও গ্রাম প্রধানদের সমন্বয়ে আপোষ মিমাংসার কথা হয়।এতে খাইরুল বাদশা অনুপস্থিত থাকায় গ্রামের যুব সমাজ তার বাড়িতে চামেলি রাণীকে রেখে আসে।
এলাকাবাসী আরও বলেন, চামেলি রাণী ৫ মাসের অন্তস্বত্বা এবং ১ টি ২ বছরের সন্তান রয়েছে তার । ঘটনার পরে তার স্বামী ভিকটিমকে প্রত্যাখান করেছেন এবং আদিবাসী সমাজ ব্যবস্থায়ও তাকে মেনে নিচ্ছেন না।

ওসি রুহুল আমিন জানান, চামেলি রাণীর সাথে কথা বলে মামলার এজাহার লেখা হয়েছে। তিনি যেভাবে ঘটনার বিবরণ দিয়েছেন সেভাবেই মামলা সাজানো হয়েছে।এর বাইরে তো আমরা যেতে পারি না। তাকে আমরা বারবার জিজ্ঞেস করেছি তিনি একই ঘটনার বিবরণ দিয়েছেন। সেই অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park