1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে অশালীন আচরণ, ১৩ ছাত্রীর অভিযোগে বরখাস্ত শিক্ষক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩৬০ বার পঠিত

গোদাগাড়ী ( রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মনিরুল ইসলাম। তিনি গোদাগাড়ীর মহিষালবাড়ী‌ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক।

আজ মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘তিনি ছাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে খারাপ আচরণ, অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষা ব্যবহার করেন, যা ছাত্রীদের পক্ষে সহ্য করা সম্ভব না। তিনি দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সঙ্গে এই আচরণ করে আসছেন।’

অভিযোগে আরও বলা হয়, ‘ছাত্রীরা লজ্জায় ও ভয়ে কাউকে বলতে পারে না। এই আচরণটি দিনের পর দিন বেড়ে যাওয়ায় ছাত্রীরা তাদের পরিবারকে বলতে বাধ্য হয়।’ অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে অনুরোধ করা হয়।

অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠান ইউএনও ফয়সাল আহমেদ। অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম ইউএনওর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘আমি এমন লোক না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমার দোষ স্বীকার করা ছাড়া উপায় ছিল না। আমি দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিলাম।’

এ ধরনের ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য হুমকি স্বরূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park