1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মান ব্যবস্থা নেয়নি পুলিশ

  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৫ বার পঠিত

সারোয়ার সবুজ :- গোদাগাড়ী উপজেলার চব্বিশ নগর এলাকায় আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। বাদি রাকিবুল ইসলামের ওয়ারিশ সুত্রে পাওয়া জমি জবর দখল করে এই স্থাপনা নির্মান করছেন এক প্রভাবশালী ব্যক্তি। স্থাপনা নির্মাণকৃত মোট জমির পরিমাণ ২.৮০ শতাংশ। যার মধ্যে রাকিবুলের দাবি তিনি . ৭০ শতাংশ পাবেন। কিন্তু দাবিকৃত সম্পত্তি বুঝিয়ে না দিয়েই বিল্ডিং নির্মান করছেন বিবাদী নাজির উদ্দিন।

১৫ ফেব্রুয়ারী শনিবার ঘটনাস্থল ঘুরে দেখা যায়, বিবাদী নাজির উদ্দিন অবৈধ ক্ষমতা প্রয়োগ করে বিল্ডিং করছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের আদেশ অনুযায়ী নির্মাণ কাজ বন্ধ করতে বলেন।কিন্তু বিবাদীর মেয়ে জামাই বলেন, আমরা কাজ বন্ধ করবো না। পুলিশের সম্মুখেই নির্মান কাজ বন্ধ করবো না বলেন এবং কাজ বন্ধ করলে লাশ পড়ে যাওয়ার হুমকিও দেন তিনি।

১৩ ফেব্রুয়ারী জেলা রাজশাহী সিনিয়র সহকারী জজ আদালত ঘটনাস্থলে স্থিতিশীল বজায় রাখার নির্দেশ দেন। যার মোকাদ্দমা নং ৪৮/২০২২। এই স্থিতাবস্থা অমান্য করে বিবাদীগণ কাজ চলমান রেখেছেন। বাদি রাকিবুল ইসলাম নির্মাণ কাজ বন্ধ করতে বললে বিবাদীর মেয়ে জামাই মারমুখী আচরণ করেন।

এলাকাবাসীর বরাতে জানা যায়, বাদি রাকিবুল ইসলাম পৈতৃক সূত্রে এই জমির . ৭০ শতাংশের মালিক। বাকি ২.১০ শতাংশের মালিক নাজির উদ্দিন। কিন্তু মোট জমি ২.৮০ শতাংশের উপরই নির্মান কাজ করছেন বিবাদী নাজির উদ্দিন। তিনি আদালতের আদেশ অমান্য করছেন।
এদিকে বাদি রাকিবুল ইসলাম বলছেন, কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শহিদুল ইসলাম প্রভাবিত হয়ে নির্মাণ কাজ বন্ধে গড়িমসি করছেন। শক্ত কোন পদক্ষেপ নিচ্ছেন না আইসি শহিদুল।
দুই পক্ষকে নিয়ে বসার কথা বললেও বসেনি পুলিশ। একাধিকবার আইসি শহিদুলকে বলেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে কাকন পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শহিদুল ইসলাম বলেন, আদালতের আদেশে স্থিতিশীল না লিখে স্থগিত লিখে নিয়ে আসেন তাহলে আমরা কাজ বন্ধ করবো। এ বিষয়ে কথা হয় অ্যাডভোকেট তৌসিক আহমেদ মাসুমের সাথে তিনি বলেন আদালতের স্থিতিশীল থাকা অবস্থায় বিরোধপূর্ণ জায়গায় কেউ কোন কার্যকলাপ করতে পারবে না। যদি করে তাহলে সেটা আইন বহির্ভূত এবং আদালত অবমাননার সামিল হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park