1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

অপহরণ করে কিশোরীকে ধর্ষন: র‍্যাবের অভিযানে আসামী গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (গোদাগাড়ী)রাজশাহী:- রাজশাহীতে জোরপূর্বক নাবালিকা কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ১ আসামীকে গ্রেফতার র‍্যাব-৫। নাবালিকা কিশোরী একজন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। সে সপ্তম শ্রেনীতে পড়ালেখা করে।আসামী বুলবুল ঐ কিশোরীকে ঘটনার আগে থেকেই নানারকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

গত ২৫ জুন সকাল ১০:৩০ মিনিটে কিশোরী স্কুলে যাওয়ার পথে জেলার চারঘাট থানা এলাকার মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি অজ্ঞাতনামা সিএনজিতে উঠিয়ে নেয়।এরপর তাকে আসামি বুলবুলের ভাড়া বাসা রাজশাহীর টিকাপাড়ায় নিয়ে যায়।খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানা যায় ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে এ বিষয়ে ২৬ জুন ভিকটিমের পরিবার জেলার চারঘাট থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২০। ধারা- ৯/৯(১) নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী ২০২০)। ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৫, রাজশাহীর অপারেশন দল ৩০ জুন সন্ধ্যা ৬:৪৫ মিনিটে জেলার বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকায় অপারেশন পরিচালনা করে। এতে আসামী মোঃ শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল (২০), পিতা- মোঃ নাজমুল হোসেন, সাং-চাঁদপুর কাকড়ামারী, থানা-চারঘাট, জেলা- রাজশাহী কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী সংশ্লিষ্ট ধর্ষণ মামলার বিষয়ে সত্যতা স্বীকার করে।জিজ্ঞাবাদ শেষে গ্রেফতারকৃত আসামীকে চারঘাট থানার ধর্ষণ মামলা মূলে হস্তান্তর করা হইয়াছে ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park