1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৪৬১ বার পঠিত

সারোয়ার সবুজ :- রাজশাহীর গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ঐতিহ্যবাহী সরমংলা হেলিপ্যাড মাঠ প্রাঙ্গণে খেলাটির আয়োজন করা হয়।প্রতি বছরের ন্যায় এ বছরেও ২৩ তম খেলার আয়োজন করেন ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের গোদাগাড়ী শাখার পরিচালক মামনুর রশীদ মামুন।

১২ নভেম্বর ( মঙ্গলবার) সন্ধ্যা ৭ টায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত খেলাটি উদ্বোধন করেন। ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের আয়োজনে বেশ জাঁকজমকপূর্ণতায় খেলাটির শুভ সূচনা করেন তিনি।খেলার প্রথম রাউন্ডে মোট ৮ টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় প্রথম দলটি ২০ মিনিট করে মোট ৪০ মিনিটে শেষ হবে এবং পরের দলগুলো ১৫ মিনিট করে ৩০ মিনিট খেলার সুযোগ পাবে।
খেলায় ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের গোদাগাড়ী শাখার পরিচালক মামনুর রশীদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ শামসুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) জনাব মোঃ সোহেল রানা, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( দায়িত্বপ্রাপ্ত) জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব সোহেল রানা, ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক জনাব মোঃ ইজারুল ফায়েজ ( ইয়াকুব) প্রমুখ।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলার গুরুত্ব অপরিসীম। মাদকের ভয়াল থাবা যেন যুবসমাজকে গ্রাস করতে না পারে সেজন্য আমাদের খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।
সেই সাথে সুষ্ঠু ও সুন্দরভাবে খেলাটি পরিচালনা করা এবং অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটার আহবান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park