1. admin@godagarinews24.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মাদকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

সারোয়ার সবুজ

​রাজশাহীর গোদাগাড়ীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের লস্করহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এই উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনালে মুখোমুখি হয় রিসিকুল ইউপি দল ও দেওপাড়া ইউপি দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেওপাড়া ইউপি দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রিসিকুল ইউপি দল।

​খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, সমাজসেবা অফিসার মোহাঃ আব্দুল মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, মৎস অফিসার অহেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ. কে. এম মমিনুল হক, গোদাগাড়ী বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন এবং বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।

​এছাড়াও গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুল হক রনক, সাংবাদিক সাইফুল ইসলাম, সারোয়ার সবুজ, শাহালাল ইসলাম, অলিউল্লাহ, জালাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। পুরো খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম।

​খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া হয়েছে। খেলাধুলার মাধ্যমে আমরা গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে চাই এবং তারুণ্যকে উজ্জীবিত করতে চাই।”

​তিনি আরও বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো ছেলেমেয়েদের পড়াশোনা ও খেলাধুলার মধ্যে সম্পৃক্ত রাখা। এই প্রত্যাশা রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। এজন্য শুধু ফুটবল নয়, খুব শীঘ্রই ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল ও ক্রিকেটের মতো অন্যান্য ইভেন্টও আয়োজন করা হবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park