1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে রানের পাহাড় প্রোটিয়া নারীদের

  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

ডেস্ক নিউজ

সিরিজের প্রথম ম্যাচের জয়ই একমাত্র সাফল্য হয়ে থাকছে হয়তো বাংলাদেশের নারীদের সামনে। কারণ, দ্বিতীয় ম্যাচ পরাজয়ের পর তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য থাকলেও সেটা আর হয়তো হচ্ছে না। টস জিতে ব্যাট করতে নেমে যে দক্ষিণ আফ্রিকান নারী দল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে ৩১৭ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে!

বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে ৩১৬ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। প্রোটিয়া নারী দলের দুই ওপেনার লরা উলভারডট এবং তাজমিন ব্রিটস সেঞ্চুরি করেন।

উদ্বোধনী জুটিতেই তারা গড়ে তুলেছিলেন ২৪৩ রানের বিশাল স্কোর। ৪২.১ ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিতে ভাঙন ধরাতে পারেনি। অধিনায়ক লরা উলভারডটকে মারুফা আক্তার যখন বোল্ড করলেন, তখনই রান পাহাড়ে ওঠা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

১৩৪ বলে ১৩ বাউন্ডারি এবং ১ ছক্কায় ১২৬ রান করে আউট হন লরা উলভারডট। তানজিম ব্রিটসের উইকেট নেন রিতু মনি। ২৫১ রানের মাথায় আউট হন তানজিম। ১২৪ বলে ১১৮ রান করে আউট হন তিনি। ৮টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার ছিল তার।

এরপর ব্যাট করতে নেমে আনিকা বোস এবং সানে লাস ঝড় তোলেন। ১৭ বলে ৩৪ রান করে আউট হন সানে লাস। আনিকা বোস ১৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। নাদিনে ক্লার্ক শূন্য রানে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন মারিজানে কেপ। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park