1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে দারুস সুন্নাহ মাদরাসার দাওরায়ে হাদীসের উদ্বোধন করেন সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান 

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে রেলবাজার দারুস সুন্নাহ মাদরাসার দাওরায়ে হাদীস ক্লাসের উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার মাদারপুরস্থ রেলবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার দাওরায়ে হাদীস ও চতুর্থ তলার ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে শাইখ আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলী বিশ্বাস, রাজশাহী জেলা পশ্চিম আমীর অধ্যাপক আব্দুল খালেক, সাবেক ভাইস চেয়ারম্যান ও পশ্চিম রাজশাহী জেলার সহ সেক্রেটারী কামরুজ্জামান, ড. ওবায়দুল্লাহ,জেলা সহ সেক্রেটারি, গোদাগাড়ী পৌর জামায়াত আমীর মোঃ আনারুল ইসলাম, অত্র মাদরাসার উপাধ্যক্ষ মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গফুর আল মাদানী প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান অত্র মাদরাসার দাওরায়ে হাদীসের বোখারী শরিফের প্রথম হাদীস “সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে” এর ব্যাখ্যা এবং শেষ হাদীসের আলোচনা করেন। সেই সাথে সকলকে দ্বীনের উপর অবিচল থাকার জন্য আহ্বান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park