1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৫ বছরের নজির ভেঙে গোদাগাড়ী পৌর কর্মকর্তা-কর্মচারী বকেয়া বেতন পরিশোধ করলেন ইউএনও ফয়সাল আহমেদ

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪১ বার পঠিত

সারোয়ার সবুজ:-রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার গত ১৫ বছরের নজির ভেঙে গোদাগাড়ী পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফয়সাল আহমেদ।

রবিবার ৩২ জন স্থায়ী কর্মকর্তা কর্মচারী কে ৪ মাসের বকেয়া বেতন বাবদ ৬০০৪১৩১ টাকা ও মৃত কর্মচারী অবসরে যাওয়া কর্মচারীদের ৮ জন কে ২০ হাজার টাকা করে ১৬০০০০ টাকা পরিশোধ করেন।

পৌর সচিব সারওয়ার জাহান মুকুল বলেন ইউএনও ফয়সাল আহমেদ স্যার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ২ বারে ৬ মাসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করলেন তিনি। এখন থেকে কর্মকর্তা কর্মচারীদের সকল বেতন পরিশোধ থাকলো সবাই বকেয়া বেতন পেয়ে অনেক পেয়ে খুশি হয়েছেন।

বর্তমান সরকারের মেয়াদে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফয়সাল আহমেদের কারণেই এই পরিবর্তন হয়েছে। যা গত ১৫ বছরে কেউ করতে পারেন নাই বলেও জানান কর্মকর্তা কর্মচারীরা।

এক দিকে যেমন পৌর ভবনের অভ্যন্তরীন সাজ সজ্জাসহ বিল্ডিং এর নতুনভাবে রং করা হয়েছে। অন্য দিকে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ সময়ের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। যার ফলে সবার মাঝেই নতুন করে কাজ করার মানষিকতা তৈরি হয়েছে।
বর্তমান প্রশাসনের সুন্দর পদক্ষেপের ফলে বিগত সময়ে পৌরসভা থেকে মৃত্যু ও অবসরগ্রহণকারী কর্মচারীদের প্রাপ্য ভাতা প্রতি মাসে নির্দিষ্ট হারে প্রদান করা হচ্ছে।

বিগত সরকারের আমলে প্রশাসনের খামখেয়ালী আচরণের কারণে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা মাসিক বেতন থেকে বঞ্চিত হয়েছেন । তারা ঠিকমত কাজে মনোযোগ দিচ্ছিলনা বলেও জানান একজন কর্মকর্তা।

কর আদায়কারী মানিক জানান বিগত সময়ে আমরা নিদারুন কষ্টে ছিলাম। বকেয়া বেতন পেয়ে খুব খুশি।
উচ্চমান সহকারি শফিকুল ইসলাম জানান সাবেক মেয়র আমাদের বেতনগুলো বকেয়া রেখেছিল। বর্তমান প্রশাসক আমাদের বকেয়া ছয় মাসের বেতন পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফয়সাল আহমেদ বলেন, আমি চেষ্টা করেছি সবার মাঝে কর্ম চাঞ্চল্যতা ফিরিয়ে আনার জন্য, যেন তারা সউদ্যমে কাজ করতে পারে নাগরিক সেবায় নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করতে পারে। কারণ কর্মকর্তা কর্মচারীদের মাঝে কর্ম চাঞ্চল্যতা
থাকলে সঠিক ও দ্রুত সেবা পাবে পৌরবাসী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park