1. admin@godagarinews24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে নূরানী কিন্ডারগার্টেনের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গোদাগাড়ীতে মোটরসাইকেলের কাগজপত্রসহ জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে, থানায় জিডি গোদাগাড়ীতে টমেটোর বাজারে অচলাবস্থা, সিন্ডিকেটের অভিযোগে দুশ্চিন্তায় কৃষক মহিষের দাম ৩ লাখ ১০ হাজার, অগ্রিম ৩ হাজার—বাকি টাকা দিয়ে আসার কথা, এখন বাড়ি থেকে লাপাত্তা থানায় জিডি! গোদাগাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শত বছরের দখলীয় জমি দখলে নিতে প্রতিবেশীর চেষ্টা, প্রতিকার মিলছে না বলে অভিযোগ গোদাগাড়ীতে দুই বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, অস্ত্র পাচারে ‘কাট-আউট’ কৌশল আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল গোদাগাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

গোদাগাড়ীতে নূরানী কিন্ডারগার্টেনের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

সারোয়ার সবুজ-: রাজশাহীর গোদাগাড়ীতে নূরানী কিন্ডারগার্টেনের অভিভাবক সমাবেশ, বৃত্তি প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় নূরানী কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং অভিভাবকদের মধ্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ, বার্ষিক পুরস্কার প্রদান, একজন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পুরস্কার ও সনদপত্র পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীদের এমন অর্জনে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।
নূরানী কিন্ডারগার্টেনের পরিচালক ও সাংবাদিক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌর শাখার শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি মো. হেলাল উদ্দিন, গোদাগাড়ী মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা সীবগাতুল্লাহ, শাহ সুলতান (রহ.) কামিল মাদরাসার শিক্ষক মাওলানা হানিফ বিন রুহুল আমিন, গোদাগাড়ী পৌরসভার যুব বিভাগের সহকারী অর্থ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক এবং সমাজ ও মানবকল্যাণ সংঘের মহাসচিব মো. নুরে আলম অহিদ প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে গোদাগাড়ী মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সীবগাতুল্লাহ সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park