1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল গোদাগাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন অটোচালক সিহাব হত্যার রহস্য উদঘাটন অটোরিকশাসহ ৪ জন গ্রেফতার। গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার পলাতক আসামি শিমুল গ্রেফতার গোদাগাড়ীতে পুকুরে গোসলের সময় বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে মামলা গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৫ বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী, শপথ গ্রহণ।

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লকডাউনের নামে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পালি বাজার এলাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্র দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরে সেখানে অবস্থান কর্মসূচিতে রুস্তম মোল্লা বলেন, লকডাউনের নামে দেশব্যাপী কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে ও কঠোর হাতে প্রতিহত করা হবে। যে কোনো অপশক্তিকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park