সারোয়ার সবুজ:-
করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রাজশাহীর গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী উপজেলা সমবায় অফিসার মো: জিগার হাসরতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সমবায় শক্তি, সমবায় মুক্তি।” দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে সবাই মিলে দেশ গড়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।