1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী, শপথ গ্রহণ। গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

৫ বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী, শপথ গ্রহণ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

সারোয়ার সবুজ:-

দীর্ঘ ৫ বছরের আইনি লড়াই শেষে আদালতের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের ভোটে নির্বাচিত চেয়ারম্যান মো. হজরত আলী।

মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ নিয়ে চেয়ারম্যান হজরত আলী বলেন, জনগণই আমার শক্তি। ৫ বছর ধরে আমি ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেছি। গোগ্রামবাসী যে ভালোবাসা দিয়েছেন, আমি উন্নয়ন দিয়ে তার প্রতিদান দিতে চাই।

তিনি আরও বলেন, আমার ইউনিয়নে কোনো দুর্নীতি, অনিয়ম থাকবে না। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়াই হবে আমার প্রথম কাজ।

২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত গোগ্রাম ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হজরত আলী। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের মজিবর রহমান।

অভিযোগ অনুযায়ী, ফরাদপুর সবুজ সংঘ ও পাবলিক লাইব্রেরি কেন্দ্রে হজরত আলী ১২৭০ ভোট পেলেও খাতায় ৯৭০ দেখানো হয়। আর মজিবর রহমানের ৬৩৫ ভোটকে ৯৩৫ দেখানো হয়। এতে ৮৭ ভোটের ব্যবধানে মজিবরকে বিজয়ী ঘোষণা করা হয় এবং ৭ ডিসেম্বর ২০২১ গেজেট প্রকাশ হয়।

অথচ ১০টি কেন্দ্রের সম্মিলিত হিসাবে হজরত আলী পেয়েছিলেন ৯৮০১ ভোট এবং মজিবর পেয়েছিলেন ৯২৮৭ ভোট। হিসাবে ৫১৪ ভোট বেশি পেয়েও কারচুপিতে হেরে যান হজরত আলী।

পরে তিনি হাইকোর্টে রিট করেন। মামলাটি রাজশাহী নির্বাচনী ট্রাইব্যুনাল (সদর সিনিয়র জজ আদালত) এ স্থানান্তরিত হয়। আদালত ভোট পুনঃগণনা ও তথ্য যাচাই শেষে ২০২১ সালের গেজেট বাতিল করে হজরত আলীকে বৈধ চেয়ারম্যান ঘোষণা করেন এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আদালতের সেই রায়ের পরিপ্রেক্ষিতেই আজ তার শপথ অনুষ্ঠিত হলো। শপথ শেষে তার সমর্থক ও সাধারণ জনগণ ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park