1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন অটোচালক সিহাব হত্যার রহস্য উদঘাটন অটোরিকশাসহ ৪ জন গ্রেফতার। গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার পলাতক আসামি শিমুল গ্রেফতার গোদাগাড়ীতে পুকুরে গোসলের সময় বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে মামলা গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৫ বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী, শপথ গ্রহণ। গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত

গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

সারোয়ার সবুজ।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে গোদাগাড়ী পৌরসভার ১ থেকে ৯ নং ওয়ার্ডে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রম।

এ উপলক্ষে আজ পৌরসভার সভা কক্ষে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহা: আব্দুল মানিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গোদাগাড়ী পৌরসভার সম্মানিত প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পৌরসভার নাগরিক সেবা প্রদান আরও দ্রুত, সহজ ও সুশৃঙ্খল হবে। জরিপে সকলকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জরিপের সময় নাগরিকদের যা যা প্রস্তুত রাখতে হবে। ১. পরিবারের সকলের NID কার্ড ২. NID যাদের নেই, তাদের জন্ম নিবন্ধন রেডি রাখবেন ৩.পরিবারের মহিলা সদস্যরা নিজের নাম লিখা জানতে হবে ৪.নিজের NID কার্ড দিয়ে নিজের নামে একটি সচল ফোন নাম্বার রেডি রাখবেন ৫.পরিবারের খানার ছবি তুলতে তথ্য সংগ্রহকারীকে বাধা দেওয়া যাবে না
৬. ভুল কোনো তথ্য দেওয়া যাবে না
৭. তথ্য সংগ্রহকারীদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার করা যাবে না। তারা সরকারের প্রতিনিধি হিসেবে তথ্য সংগ্রহ করতে আসবে
৮. তথ্য সংগ্রহকারী বা অন্য কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। কার্ডটি সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড পেতে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের সকল সম্মানিত নাগরিকদের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park