1. admin@godagarinews24.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে দুই বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, অস্ত্র পাচারে ‘কাট-আউট’ কৌশল আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল গোদাগাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন অটোচালক সিহাব হত্যার রহস্য উদঘাটন অটোরিকশাসহ ৪ জন গ্রেফতার। গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার পলাতক আসামি শিমুল গ্রেফতার গোদাগাড়ীতে পুকুরে গোসলের সময় বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে মামলা গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোদাগাড়ীতে দুই বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, অস্ত্র পাচারে ‘কাট-আউট’ কৌশল

  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ীতে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, অস্ত্র পাচারে জড়িত চক্রটি নিজেদের পরিচয় গোপন রাখতে ‘কাট-আউট’ পদ্ধতি অনুসরণ করছিল। উদ্ধার করা অস্ত্রগুলো খুলনায় নেওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোদাগাড়ী উপজেলার সাইরহল গ্রামের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. শাহীন আলী (৩৬) ও তার স্ত্রী মোছা. পিংকি খাতুন (২৮)।
শনিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিল ডিবির একটি দল। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় শাহীন আলীর জিন্স প্যান্টের দুই পাশের পকেট থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মিমি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। তবে সেখানে কার কাছে অস্ত্রগুলো হস্তান্তর করতে হবে, সে বিষয়ে তারা কিছু জানতেন না বলে দাবি করেন।
ডিবি পুলিশের ভাষ্য, অস্ত্র পাচারের সঙ্গে জড়িত চক্রটি ‘কাট-আউট’ কৌশলে কাজ করছিল। এ পদ্ধতিতে চক্রের এক পর্যায়ের সদস্যরা অন্য পর্যায়ের সদস্যদের পরিচয় জানতে পারেন না। পরিকল্পনা অনুযায়ী, অস্ত্র নিয়ে খুলনায় পৌঁছানোর পর মুঠোফোনে নতুন নির্দেশনা দিয়ে চালানের প্রাপক নির্ধারণ করার কথা ছিল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ অস্ত্র সরবরাহের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার শাহীন আলী (৫৬) নামে আরেক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ করেন বলে পুলিশের দাবি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাহীন আলীর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা এবং ঢাকার সূত্রাপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছিল।
এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯এ ধারায় মামলা করা হয়েছে।

অস্ত্রের মূল সরবরাহকারী, খুলনায় সম্ভাব্য প্রাপক এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park