1. admin@godagarinews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অটোচালক সিহাব হত্যার রহস্য উদঘাটন অটোরিকশাসহ ৪ জন গ্রেফতার। গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার পলাতক আসামি শিমুল গ্রেফতার গোদাগাড়ীতে পুকুরে গোসলের সময় বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে মামলা গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৫ বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী, শপথ গ্রহণ। গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত

গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার পলাতক আসামি শিমুল গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবুল বাশার শিমুল (২০)-কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।

শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর রাত ১১টায় এসআরবি-৫, সিপিএসসি, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানার ১ নং মামলার হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে আসামি মোঃ হাবিবুল বাশার শিমুল (২০), পিতা- মোঃ ইব্রাহিম আলী, সাং- লস্করহাটি, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ভিকটিম শিহাব রানা অটো রিকশার মালিক বিপ্লবের বাড়ি হতে অটো রিকশা নিয়ে ভাড়ায় চালানোর জন্য বাহির হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় ভিকটিম শিহাবের মা শিরিন আক্তার গত ২৮ অক্টোবর গোদাগাড়ী থানায় একটি নিখোঁজ জিডি করেন, যার জিডি নং- ১৪২২।

এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৮টার সময় গোদাগাড়ী থানার মোহনপুর ইউপির কলিপুর গ্রাম এলাকায় গোদাগাড়ী টু আমনুরা গামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক কামরুজ্জামানের ধানী জমিতে তার লাশ পাওয়া যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park