1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে ওয়াকফ্ এস্টেটের জমি ২ লাখ ৫১ হাজার টাকায় ইজারা সম্পন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধানে মৃত রহিমা বিবি ওয়াকফ্ এস্টেটের মালিকানাধীন কৃষি জমির উন্মুক্ত নিলাম ডাক ও ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ ২৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (০৭ মে, ২০২৬ খ্রি.) বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়।

​ সাহাপানিয়া মৌজা, গোদাগাড়ী। ৫.৬০ একর। বাংলা ১৪৩৩ সন। এক বছরের জন্য, ২,৫১,৬০০ (দুই লক্ষ ৫১ হাজার ছয়শত) টাকা।

​পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট জনাব শামসুল ইসলামের সভাপতিত্বে নিলাম প্রক্রিয়া শুরু হয়। সাহাপানিয়া মৌজার মোট ৫.৬০ একর জমিটি বিভিন্ন খণ্ডে আলাদা আলাদা ডাকে উন্মুক্তভাবে উপস্থাপন করা হয়।

​নিলামে অংশগ্রহণের শর্ত হিসেবে প্রত্যেক ডাককারী ১০,০০০ টাকা জামানত জমা দিয়ে অংশ নেন। একাধিক আগ্রহী ইজারা গ্রহীতার স্বতঃস্ফূর্ত প্রতিযোগিতার মাধ্যমে সর্বোচ্চ ডাক নির্ধারিত হয়। ৫.৬০ একর জমির বিপরীতে সর্বমোট ২ লক্ষ ৫১ হাজার ৬০০ টাকা সর্বোচ্চ ডাক হিসেবে গৃহীত হয়।

​নিলাম প্রক্রিয়া শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) জনাব শামসুল ইসলাম বলেন:​”সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আজকের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকারি নিয়ম মেনে এই ইজারা কার্যক্রম সফল করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

নিলাম শেষে সর্বোচ্চ ডাক প্রদানকারীদের নিকট থেকে তাৎক্ষণিকভাবে ইজারার সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park