1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি: ব্যবসায়ীর অর্থদণ্ড

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

সারোয়ার সবুজ:- রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে এক খুচরা ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

​শনিবার বিকেলে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবুদাস এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে: বেশ কিছুদিন ধরে বিলমাড়িয়া বাজারের খুচরা পর্যায়ের দোকানগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের অজুহাতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, খুচরা পর্যায়ে পেট্রোল ও ডিজেল বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত দাম মানা হচ্ছিল না। এ সময় অপরাধ স্বীকার করায় এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, “জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। সংকটের অজুহাত দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই।”

​তিনি আরও জানান, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পরিবেশক ও খুচরা বিক্রেতাদের অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park