1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জাতীয় আদিবাসী পরিষদের সংগ্রামী সভাপতি রবীন্দ্রনাথ সরেন আর নেই

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

মিলন হেমব্রম,(গোদাগাড়ী)রাজশাহী
বাংলাদেশের আদিবাসী অধিকার আন্দোলনের এক পথিকৃত ও ত্যাগী নেতা এবং জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র নাথ সরেন (৭২) আর নেই। গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বারোকোনা নিজ গ্রামের বাড়িতে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, রবীন্দ্র নাথ সরেন দীর্ঘ সময় ধরে আদিবাসীসহ নিপীড়িত বঞ্চিত অধিকারহীন মানুষের জন্য কাজ করে গেছেন। সর্বদা হাস্যজ্জ্বল রবীন্দ্র নাথ সরেন জাতীয় আদিবাসী পরিষদের পঞ্চম কেন্দ্রীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন।

এরপর থেকে রাজধানী ঢাকাসহ উত্তরবঙ্গের প্রায় সকল জেলায় আদিবাসী আন্দোলনে শামিল হয়েছেন। আদিবাসী-বাঙ্গালিদের ভূমি অধিকারের আন্দোলনে সশরীরে থেকে সংহতি জানিয়েছেন। তার নিজ জেলা দিনাজপুর সহ আদিবাসীদের যে কোন ধরনের বিপদে আপদে সবসময় তিনি ছুটে গেছেন এবং নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন।

আদিবাসীদের প্রিয় মানুষ, প্রান্তিক জনগণের অধিকার আদায়ের আন্দোলনের নেতা, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park