1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নগরী চন্ডিপুর প্রেসক্লাবের পাশে অলৌকিকভাবে কোরবানির গোস্ত আল্লাহু লেখা

  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :-

গত সোমবার রাজশাহী নগরী চন্ডিপুর প্রেসক্লাব পাশে রাসিক ৭ নং ওয়ার্ডে কোরবানির গরুর গোস্তে রান্নার পর একটি টুকরায় অলৌকিকভাবে ‘আল্লাহ’ লেখা ভেসে উঠে। পরে বাড়ির লোকজন গোসতের ওই টুকরাটিকে সংরক্ষণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (০২জুলাই ) সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহার কোরবানির মাংস রান্না করার সময় নগরী চন্ডিপুর প্রেসক্লাবের পাশে এলাকার মোহাম্মদ আলী হাসান তুসার এর বাড়িতে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়,মোহাম্মদ আলী হাসান তুসার প্রতিবারের মতো এবারো কোরবানি দিয়েছিলেন। গত সোমবার কোরবানির গোস্ত সন্ধ্যায় রান্না করতে যান তার স্ত্রী মোসাঃ আঁখি খাতুন গোশত রান্না করার পর পরিবেশনের সময় ওই টুকরাটি চোখে পড়ে। এ সময় গোশতের টুকরায় দেখা যায় আরবি হরফে লেখা রয়েছে, ‘আল্লাহ’। তবুও লেখাটি নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় প্রবীণ মুসল্লিদের দেখালে তারাও ‘আল্লাহ’ লেখাটি নিশ্চিত করেন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে ‘আল্লাহ’ লেখা গোশতের টুকরাটি একনজর দেখতে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমান।

তার স্ত্রী আঁখি খাতুন বলেন, কোরবানির গোস্তের ধুয়ে রান্না করা পর্যন্ত ‘আল্লাহ’ লেখাটি আমার চোখে পড়েনি। কিন্তু পরিবেশনের সময় হঠাৎ গোস্তের টুকরার মাঝে পরিষ্কারভাবে ‘আল্লাহ’ লেখাটি ভেসে উঠে। এমতাবস্থায় পরিবারের সদস্যদেরকেও লেখাটি দেখানো হয়। পরে গোশতের উক্ত টুকরাটি আলাদা করে রেখে দিয়ে স্থানীয় প্রবীণ মুসল্লিদের দেখালে তারাও নিশ্চিত করেন গোশতে ‘আল্লাহ’ লেখা রয়েছে।

তিনি বলেন, জীবনে অনেকবার শুনেছি গোস্তর টুকরায় ‘আল্লাহ’ লেখা ভেসে উঠেছে। কিন্তু আমি ‘আল্লাহ’ লেখা পাব, কল্পনাও করিনি।তিনি ও তার পরিবারের সদস্যগণ আল্লাহর কাছে এ জন্য শুকরিয়া আদায় করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park