1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

কাঁচি প্রতীকের প্রচারণায় মানুষের ঢল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২২৭ বার পঠিত

গোদাগাড়ী প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১গোদাগাড়ী তানোর আসনে স্বতন্ত্র পদ্প্রার্থী হিসাবে কাঁচি মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে প্রচার প্রচারণা চালিয়েছেন মুন্ডু মালা পৌরসভার সাবেক মেয়র স্বতন্ত্র পদপ্রার্থী, কাঁচি মার্কা প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী।

২/১/২০২৪/রোজ মঙ্গলবার সারাদিন দেওপাড়া ইউনিয়নের নিমতলা, খারিজাগাতী মোল্লাপাড়া, নাজিরপুর, বিয়ানা,কচিয়াপাড়া, কানাইডাঙ্গা, ছয়ঘাঁটি, রাজাবাড়ীহাট, চৈতনপুর পুর,ঈশ্বরীপুর, তালধারি, জিওল মারি, মালুম পাড়া,পালপুর, ফুলবাড়ি ,গোলাই, কদমশহর, ভাগাইল, সহ বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করে ভোটের প্রচার প্রচারণা চালিয়েছেন মুণ্ডমালা পৌরসভার সাবেক মেয়র , স্বতন্ত্র পদপ্রার্থী, কাঁচি মার্কা প্রতিকের প্রার্থী গোলাম রব্বানী। এ সময় গোলাম রাব্বানী জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা জানেন আমি ১০-১৫ বছর থেকে গোদাগাড়ী তানোরের মানুষের পাশে আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ । তিনি আরো বলেন যোগ্যপ্রার্থী দেখে ভোট দিবেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে আপনাদের পরামর্শ অনুযায়ী গোদাগাড়ী তানোরের উন্নয়ন করা সহ দুর্নীতিমুক্ত উপজেলা হিসাবে গড়ে তোলা হবে তানোরও গোদাগাড়ীকে। এ সময় তার সাথে ছিলেন
গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা বদরুজ্জামান রবু মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা তিনবারের দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক কামরুজ্জামান, জাতীয় পার্টির নেতা মিনারুল ইসলাম কালু,শিক্ষানবিস আইনজীবী ইসমাইল হোসেন যুবলীগ নেতা শিহাবুদ্দিন, যুবনেতা মানিক, অবসর প্রাপ্ত বিডি আর সোবহান,নওশাদ, সহবিভিন্ন ওয়াডের নেতাকর্মী ও ইলেকট্রিক প্রিন্ট, মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park