1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে গোদাগাড়ীতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬২ বার পঠিত

সারোয়ার সবুজ

“সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও রেলীর আয়োজন করা হয়।

হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন এর সমর্থিত সমবায় সমিতির উদ্যোগে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর২০২৫) গোদাগাড়ীর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কনকচাঁপা, ফুলবাড়ী, ছয়ঘাটি, ডালিয়া, গোদাগাড়ী, রিশিকুল ও পাকড়ি মহিলা সমবায় সমিতি লিঃ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব জিগার হাসরত, উপজেলা সমবায় কর্মকর্তা, গোদাগাড়ী।

হেইফার ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মো:রেজা-ই-রাব্বী হিমেল, প্রোগাম আফিসার।

আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব নিলুফার ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও মো: আল আমিন উপজেলা কৃষি সম্প্রসারণ আফিসার, গোদাগাড়ী, এছাড়াও বিভিন্ন সমিতির সভাপতিরা বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মানোয়ারা বেগম, সভাপতি কনকচাঁপা মহিলা সমবায় সমিতি লি:

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, ওয়েভ ফাউন্ডেশন এবং বিভিন্ন সমবায়ের ম্যানেজার বৃন্দ।
প্রধান আতিথি, বিশেষ আতিথি সহ সমবায় নেতৃিরা সমবায় সমিতি গঠনে এবং গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আবদানের কথা উেল্লখ করেন। সেইসাথে উপজেলা সমবায় কর্মকর্তা, গোদাগাড়ী হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশকে সমবায় সমিতিগুলোকে বিভিন্ন সহযোগিতা করার জন্য বিশেষ ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলার তিনটি এতিমখানাকে ০৭ টি সমবায় থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ ওসমান গনি ওয়েভ ফাউন্ডেশন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park