1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে: ইউএনও ফয়সাল আহমেদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭০১ বার পঠিত

সারোয়ার সবুজ-: গোদাগাড়ীতে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

১২ আগস্ট ( মঙ্গলবার) সকাল ১০ টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তরুণ উদ্যোগতা ও যুবক যুবতিদের নিয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় গোদাগাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদ। এছাড়াও গোদাগাড়ী উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ রিতা পারভিন সহ যুব ও যুবতীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ যুব ও যুবতীদের স্বাগত জানিয়ে বলেন, আমরা যারা আছি সবার উদ্দেশ্যই এক। আমাদের আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করতে হবে। এজাবতকালে ১০ হাজার ৪ শ ২৩ জন যুব ও যুবতী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। তবেই আমরা স্বাবলম্বী হতে পারবো। শেখার পরে বসে থাকলে চলবে না। এদেশে ইলেকট্রনিক, মোবাইল মেরামত, ব্লক বাটিক,প্লাম্বিংয়ের কাজের চাহিদা বাড়ছে। এগুলো হাতে কলমে শিখে আমরা স্বাবলম্বী হতে পারি।

ইউএনও ফয়সাল আহমেদ বক্তব্য শেষে যুব ও যুবতীদের শপথ বাক্য পাঠ করান। শপথ পাঠ অনুষ্ঠানে জুলাইকে স্মরণ করে তিনি দর্পিত কণ্ঠে বলেন, “আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, দেশের প্রতি অনুগত থাকবো। জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকবো। যুবসমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করবো। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হবো। দেশকে ভালোবাসবো। দেশের মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। অন্যায় ও দুর্নীতি করবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না।মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমিন।

উল্লেখ্য, শুরু থেকে এখন পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তর গোদাগাড়ী থেকে বিভিন্ন ট্রেডে ১০ হাজার ৪ শ ২৩ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে যাতে আত্মকর্মী হতে পারে সে জন্য যুব ঋণ সহায়তা দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় জুলাই-২০২৫ পর্যন্ত ৯ শ ৫২ জনকে ৫ কোটি ১ লাখ এবং পরিবারভিত্তিক কর্মসূচির আওতায় ৩ হাজার ৯ শ ৬১ জনকে ৬ কোটি ১৭ লাখ ৭৬ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।
আলোচনাসভা শেষে আজ ৩৮ জনের মাঝে বিভিন্ন মেয়াদে ২৬ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park