1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নাচোলে ৭ই মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস উদযাপিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৫৬৩ বার পঠিত

আব্দুর রহমান মানিক সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭ই মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি
উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী, সরকারি কলেজ, স্ব্যস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, মহিলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূড়ালে সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।

এছাড়াও বিভিন্ন শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের
ভাষণ পাঠ করে শোনান।

আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park