জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মটরসাইকেলের মাস্টার কী এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ একজন মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে।
আসামি ০১) মোঃ মহব্বত আলী @ রয়েল (২৭) পিতা – মোঃ কাউছার আলী সাং কেশবপুর (নদীর ধার) থানা- রাজপাড়া, আরএমপি, রাজশাহী কে ২৫/১২/২০২৩ ইং তারিখ ১৫:৫৫ ঘটিকায় সদর মডেল থানাধীন সার্কিট হাউজ মেইন গেটের সামনে থেকে বিশেষ কায়দায় তৈরি বিভিন্ন ব্রান্ডের মটরসাইকেলের ১৯ (উনিশ) টি নকল চাবি সহ আটক করা হয় । আটককৃত আসামির প্রদত্ত তথ্য ও দেখানো মতে রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে উক্ত ধৃত আসামীর প্রদত্ত তথ্য ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পিরোজপুর গ্রামে অভিযান পরিচালনা করে ইং ২৬/১২/২০২৩ তারিখ রাত্রি ০২:৫০ ঘটিকায় ০১ টি ১৫০ সিসি এ্যাপাচি মটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।