1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ভোলাহাটে একুশে পদকে ভূষিত হতে যাচ্ছেন জিয়াউল ঘোষ

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১০ বার পঠিত

বি.এম রুবেল আহমেদঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একুশে পদকে ভূষিত হতে যাচ্ছেন জিয়াউল ঘোষ। গত ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব আইরিন ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি তালিকা প্রকাশিত হলে সেখানে ভোলাহাট উপজেলার এই কৃতি সন্তান মোঃ জিয়াউল হক ঘোষের নাম উঠে আসে। তিনি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাকে বাংলাদেশ সরকার স্বীকৃতি স্বরূপ একুশে পদকে ভূষিত করতে যাচ্ছে। পেশায় দই বিক্রেতা জিয়াউল হক সাদা মনের মানুষ হিসেবে খ্যাত। উপজেলার দলদলী ইউনিয়নের চামা মুশরীভুজা গ্রামের মরহুম তৈয়ব আলী মোল্লা এবং শরীফুন নেসার ঘর আলোকিত করা ছেলে মোঃ জিয়াউল হক দই বিক্রি করে উপার্জিত অর্থের একটা অংশ থেকে জিয়াউল হক সাধারণ পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয় হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা, মসজিদ নির্মাণ, বাড়ি নির্মাণ সহ নানা ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকের একুশে পদকে ভূষিত হতে যাচ্ছেন জিয়াউল হক। এনিয়ে ভোলাহাট উপজেলায় তাকে নিয়ে গর্ববোধ করেছেন বিভিন্ন মহল।

তার এই গৌরবগাঁথা সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন বলেন, সাদা মনের মানুষ জিয়াউল হক আমাদের ভোলাহাট উপজেলা তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এই অর্জনের জন্য ভোলাহাট উপজেলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

পাশাপাশি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ বাবর আলী বিশ্বাস, জেলা পরিষদ সদস্য হোসেন আরা পাখি, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু সহ বিভিন্ন মহলের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park