1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সরকারি মিডিয়া তালিকাভুক্ত হলো ‘দৈনিক আলোকিত সকাল

  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সিনিয়র সাংবাদিক মো: নজরুল ইসলামের সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘আলোকিত সকাল’ পত্রিকা সরকারি মিডিয়া তালিকাভুক্ত (ডিএফপি) হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) চৌধুরী সাহেলা পারভীন স্বাক্ষরিত পৃথক পত্রে গত ২৩ ডিসেম্বর পত্রিকাটি মিডিয়া তালিকাভুক্ত করাসহ সরকারি বিজ্ঞাপনের হার নির্ধারণ পূর্বক পত্র জারি করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর ২০১৭ইং তারিখে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিক্লারেশন প্রাপ্ত দৈনিক দৈনিক আলোকিত সকাল পত্রিকাটি মো: নজরুল ইসলামের সম্পাদনায় ১৭ অক্টোবর ২০১৭ ইং থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে সরকারি মিডিয়া তালিকাভুক্ত হয়।

দীর্ঘ ৮ বছর পর আলোর মুখ দেখতে পেল আলোকিত সকাল। এই ৮ বছরের পথ চলা সহজ ছিলো না। যেমন ১ বার না পারিলে দেখো শতবার তেমনি বার বার চেষ্টার ফলে আজ সফল হলো পত্রিকাটি। দীর্ঘ দিন থেকে সরকারি মিডিয়া ভুক্ত করার জন্য চেষ্টা করতে করতে চলে যায় প্রায় ৮ বছর।

এর মধ্যে অনেক বার ভেঙ্গে পড়েন কিন্তু হাল ছেড়ে দেননি কখনো। অনেক কষ্টের পর আজ দৈনিক আলোকিত সকাল সরকারি মিডিয়াভুক্ত। সরকারি মিডিয়াভুক্তির ফলে এখন থেকে দৈনিক ‘আলোকিত সকাল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থাসমূহের বিজ্ঞাপন প্রকাশ করা যাবে।

দৈনিক আলোকিত সকালকে সরকারি মিডিয়া তালিকাভুক্ত করায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সম্পাদক মো: নজরুল ইসলাম বলেন, এর মাধ্যমে দৈনিক ‘আলোকিত সকাল’ এর নতুন দিগন্তের সূচনা হলো। দেশের আপামর মানুষের জন্য কাজ করবে দৈনিক দৈনিক আলোকিত সকাল। তিনি বলেন, এমন খুশির দিনে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করিতেছি যে, তিনি আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তাবায়ন করেছেন।

সেই সাথে আলোকিত সকাল এর কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, বিজ্ঞাপনদাতা, কলাকৌশলীসহ সবাইকে কৃতজ্ঞতা জানাই। তাদের অবধানেই আজ আলোকিত সকাল মিডিয়াভুক্ত হয়েছে। বিশেষ করে ধন্যবাদ জানাই মোখলেছুর রহমানকে। আল্লাহর রহমতের পর যার সহযোগীতায় আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।

সরকারি মিডিয়া তালিকাভুক্ত হওয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশককে শুভেচ্ছা জানিয়েছে আলোকিত সকাল এর সকল সাংবাদিক-কর্মচারীবৃন্দ। বিজ্ঞাপন বা যেকোন প্রয়োজনে আমাদের সাথে ০১৯৭২২১১৪৪০ তে যোগাযোগ করতে পারেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park