1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন সহ আটক ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার পঠিত

সাইফুল ইসলাম ইসলাম( গোদাগাড়ী) রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হতে ৫০ গ্রাম হেরোইন সহ ২ জন কে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা ( ডিবি পুলিশ) আটককৃতরা হল কাশিয়াডাঙ্গা থানার বালিয়া সেনপুকুর এলাকার মো: হাসান আলীর ছেলে মো: নুরুন্নবী (২৬) ও গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পাথরঘাটা ঘোষ পাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মো: নাঈম আহমেদ ( ৩০ ) জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) সূত্রে জানা যায় ২ই ডিসেম্বর আনুমানিক বিকেল পোনে পাঁচটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকার লিটন হোসেন, পিতা মৃত অকিল হোসেন এর বাড়ির সামনে অবৈধ মাদকদ্রব্য নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে দুই ব্যক্তি। এ সময় রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (জেলা ডিবি) পুলিশের এসআই মো ::আ :রহিম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে, এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুন্নবী ও নাঈম আহমেদ পালানোর চেষ্টা কালে তাদের হাতেনাতে আটক করে। এসময় নূরুননবীর স্বীকারোক্তি অনুযায়ী তার প্যান্টের ডান পকেটে রক্ষিত পাঁচটি সাদা স্বচ্ছ ইয়ার রাইট পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য হেরোইন আটক করে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park