1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ী ডাইংপাড়া বাজার বণিক সমিতির নির্বাচনে মিলন সভাপতি, শরিফুল  সম্পাদক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪২৬ বার পঠিত

সারোয়ার সবুজ -: গোদাগাড়ী উপজেলার ডাইং পাড়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচনে আসাদুজ্জামান মিলন  সভাপতি ও শরিফুল ইসলাম  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার এ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১২টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়  সাধারণ সম্পাদক সহ বাকি ১১ টি পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল হক  নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গোদাগাড়ী উপজেলার সমবয় অফিসার জিগার হুসেন।

প্রিসাইডিং অফিসার জিগার  বলেন, সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ২৬৭ জন ভোটারের মধ্যে ২৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আসাদুজ্জামান মিলন বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম টেবিল প্রতীকে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী তহিদুল ইসলাম মাছ প্রতীক ১০৯ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যান্য প্রার্থীদের মধ্যে নির্বাচিতরা হলেন মোঃ আব্দুস শামীম সহ-সভাপতি, আব্দুর রহমান কোষাধাক্ষ, লতিফুর রহমান সদস্য, সাইফুল ইসলাম সদস্য, শহিদুল ইসলাম সদস্য, আতাউর রহমান, আশরাফুল হক সদস্য, মাহফুজুল বাড়ি সদস্য, রুহুল আমিন সেলিম সদস্য ও মোহাম্মদ আব্দুল্লাহ সদস্য।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park