1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

সারোয়ার সবুজ -: সারা দেশের ন্যায় রাজশাহীতেও সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব আয়োজিত

বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে গণমাধ্যম কর্মীরা উক্ত মানববন্ধনে অংশ নেন।
রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী শাখা, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস), রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, দূর্গাপুর প্রেসক্লাব ও বাঘা রিপোর্টাস ইউনিটি’র নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্ত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলমান ছিলো।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনটির সভাপতিত্ব করেন ক্লাবটি’র সভাপতি শামসুল ইসলাম।
মানববন্ধন থেকে রাজশাহী’র বাঘা ও -দূর্গাপুর উপজেলায় সাংবাদিক আবুল হাসেমের উপর হামলা ও দূর্গাপুরে সাংবাদিক শাহাবুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রতিবাদসহ দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাঁদের প্রত্যাহার চাওয়া হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়াও আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি আবু কাউসার মাখন, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র ঢাকা থেকে আগত নুর আলম সিদ্দিকি মানু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, বাঘা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, দূর্গাপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহজামাল, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার শাহিনুর রহমান সোনা, সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সদস্য শেখ রহমতুল্লাহ, আসগর আলী সাগর প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন সময়ের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো শফিকুল ইসলাম, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park