1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৩০ বার পঠিত

গোদাগাড়ী প্রতিনিধি :- রাজশাহীর গোদাগাড়ীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৫ শতাধিক নেতাকর্মীদের নিয়ে বেশ জাঁকজমকপূর্ণতায় দিবসটি পালন করা হয়।

২৭ অক্টোবর (রবিবার) সকাল ১০ টায় গোদাগাড়ী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান ও কাকনহাট পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সেখ আরসালান সভাটি  সঞ্চালনা করেন। গোদাগাড়ী বিএনপি পার্টি অফিসে দিবসটি উদযাপন করা হয়।

গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান ( বিপ্লব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কাকনহাট পৌর যুবদলের আহবায়ক মোঃ মশিউর রহমান, গোদাগাড়ী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ এমদাদুল হক মুকুল, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ মাহফুজুর রহমান (ডালিম), জেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ রাকিব রাজিব প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park