1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীর পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় ঢাকার কুড়িল বিশ্বরোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৪১০ বার পঠিত

সাইফুল ইসলাম (গোদাগাড়ী) রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী গোদাগাড়ী উপজেলার রায়হান সরকার (২৮) নামের এক পুলিশ কনস্টেবল ঢাকার কুড়িল বিশ্বরোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ঐ পুলিশ কনস্টেবল, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন এর সাড়োইল গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সুবহানের ছেলে ।

নিহত রায়হান ডিএমপির খিলক্ষেত থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন । নিহত রায়হান ২০১৪ সালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট হাই স্কুল থেকে এস,এস, সি পাশ করেন।পরে ২০১৬ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন নিহত রায়হান। কর্মজীবনে সে বিবাহিত।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় ২৫ শে অক্টোবর দিবাগত রাত ১টায় ডিএমপির খিলখেত থানার অধীনস্থ কুড়িল বিশ্বরোডে কর্তব্যরত অবস্থায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য রায়হান নিহত হন। এদিকে রায়হান নিহত হওয়ার খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে রায়হান কে পলক দেখার জন্য শত শত উৎসুক জনতা রাহানের বাড়িতে ভিড় করে।

রায়হানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ১১টার মধ্যে রায়হানের মরদেহ গ্রামের বাড়ি সাড়োইল গ্রামে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন রাইহান এর সজনরা।

এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে ডিএমপির খিলখেত থানার ওসি তদন্ত আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park