1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজা হওয়া সাংবাদিকের জামিন

  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাজাপ্রাপ্ত সাংবাদিক ওয়াসিম আল-রাজিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এবং স্থানীয় দৈনিক উপচার পত্রিকায় কাজ করতেন।

গত ২২ আগষ্ট হাইকোর্টের বিজ্ঞ বিচারক জে,বি,এম হাসান এবং কে,এম জাহিদ সারোয়ার, জামিন আবেদনের শুনানি শেষে ওয়াসিম আল-রাজি এবং অপর আসামী নাসিম আলীকে জামিন দেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রাশেদুল ইসলাম খোকন এর সহকারী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০২১ সালের আগষ্টে একটি ছবিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে এবং স্থানীয় সাবেক সংসদ সদস্যের ইন্ধনে সাংবাদিক ওয়াসিম আল-রাজির বিরুদ্ধে ডিজিটাল আইন নিরাপত্তা আইনে মিথ্যা মামলাটি দায়ের করেন কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন এস,আই সিরাজ শাহ।

দীর্ঘ এক বছর পর মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুল হাসান সাংবাদিক ওয়াসিম আল-রাজির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমাণ না করতে পারলেও অপর আসামী নাসিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে চার্জশিট দাখিল করেন।একই বছরের নভেম্বর মাসে সাইবার ট্রাইব্যুনাল আদালত ওয়াসিম আল-রাজি ও নাসিমকে পৃথক তিনটি ধারায় ১৫ বছর সশ্রম সাজা প্রদান করেন।

দীর্ঘ এক বছর দশ মাস পর উচ্চ আদালত, সাংবাদিক ওয়াসিম আল-রাজি ও নাসিম আলীকে জামিন দিলে গত ১০ সেপ্টেম্বর মঙলবার রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।মুক্তির বিষয়ে জানতে কারাগারের উপ-তত্ত্বাবধায়ক আমানুল্লাহকে ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি।

 

 

 

 

ছবি: সংগৃহীত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park