1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৯৫ বার পঠিত

সারোয়ার সবুজ-

৪এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো: নুরে ইসলাম মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি,রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান,সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মমিনুর রশীদ শাইন,রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল,রাজশাহী মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঈমদাদুল হক,বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম এর আহবায়ক হুমায়ুন কবীর, রাজশাহী গ্রীণসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত অমিজাতীয়সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক সারোয়ার সবুজ সহ জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেন।

সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দকে দেশের সাংবাদিকদের কল্যানে কাজ করতে হবে। নির্যাতিত ও অধিকার বঞ্চিত সংবাদকর্মীদের নিরাপত্তা ও অধিকার ফিরিয়ে দিতে হবে।
সভাশেষে দোয়া পরিচালনা করেন
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park